editor
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬
সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট।
শুক্রবার (২৩ জানুয়ারি) সেঁজুতির দোকান প্রাঙ্গণে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে বাগানের পুরুষ ও মহিলা শ্রমিকদের হাতে বস্ত্র হিসেবে শাড়ি, লুঙ্গি তুলে দেওয়া হয়।
ক্লাবের পিপি রোটারিয়ান ভানুজয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আগত রোটারী ক্লাব অব ক্যাথেড্রেল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান টি. আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেটের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমদ, পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুল মতিন, েেরাটারিয়ান রাহুল সরকার ও রোটারিয়ান অ্যাডভোকেট তাজরিহান জামান।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান টি. আহমদ বলেন, মানবসেবাই রোটারিয়ানদের মূল ব্রত। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের মৌলিক চাহিদা পূরণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীত ও বর্ষায় চা বাগানের শ্রমিকরা অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। তাদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও ক্লাবের নেতৃবৃন্দ চা শ্রমিকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের জীবনমান সম্পর্কে খোঁজখবর নেন।
7 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
5 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
3 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
1 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
1 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
4 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত