editor
প্রকাশিত: 10:29 AM, September 5, 2024
কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য কদিন আগে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
নিয়মিত অধিনায়ক মেসির অনুপস্থিতিতে দুই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন কে? আর্জেন্টাইন গণমাধ্যমগুলো বলছে, অধিনায়কের আর্মব্যান্ড পরার দৌড়ে আছেন চার জন— এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো।
মেসির বদলি হিসেবে এবার নতুন করে তারকা স্ট্রাইকার পাওলো দিবালাকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। রোমা ফরোয়ার্ড দিবালা ২০২৩ সালের মার্চের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
মেসির অনুপস্থিতিতে দেড় বছর পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন দিবালা। মেসি ছাড়াও অভিজ্ঞ উইঙ্গার এ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় তাকেও দলে পাচ্ছে না স্কালোনি।
বাংলাদেশ সময় আগামী ৬ সেপ্টেম্বর সকাল ৬টায় চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর রাত আড়াইটায়।
এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১০ দলের এই বাছাইপর্ব থেকে ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,