editor
প্রকাশিত: 10:36 PM, November 4, 2021
অনলাইন ডেস্ক
পায়ের পেশির চোটে গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির জার্সিতে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে চোটাক্রান্ত পিএসজি ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
যদিও চোটের কারণে মেসির একাদশে থাকা অনিশ্চিত।
পিএসজি অবশ্য জানিয়েছে, মেসির চোট খুব একটা গুরুতর নয়। স্কালোনি হয়তো সেই আশাতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ চলাকালেই মেসিকে তার দলে রেখেছেন। এর আগে গত শুক্রবার লিগ ওয়ানে লিলের বিপক্ষে প্রথমার্ধে অস্বস্তিতে ভুগেছেন মেসি। দ্বিতীয়ার্ধের আর তাকে মাঠে নামাননি পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। এই দুটি ম্যাচ সামনে রেখে ৩৪ সদস্যের দল ঘোষণা করেছেন স্কলোনি। তার দলে থিয়াগো আলমাদা, সান্তিয়াগো সিমোন, এসেকিয়েল সেবাইয়োস, ক্রিস্তিয়ান মেদিনা, মাতিয়াস সুলে, গাস্তোন আভিলা, ফেদেরিকো গোমেসের মতো তরুণদের সুযোগ হয়েছে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুস্সো।
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাউয়েল মোলিনা, লুকাস মার্তিনেস কুয়ার্তা, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, গাস্তোন আভিলা।
মিডফিল্ডার: মার্কোস আকুনা, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, নিকোলাস দোমিনগেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, আনহেল দি মারিয়া, থিয়াগো আলমাদা, ক্রিস্তিয়ান মেদিনা, মাতিয়াস সুলে।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লাউতারো মার্তিনেস, আনহেল কোররেয়া, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেস, সান্তিয়াগো সিমোন, এসেকিয়েল সেবাইয়োস, ফেদেরিকো গোমেজ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,