editor
প্রকাশিত: 12:40 PM, October 17, 2026
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগে সিলেট বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার কোম্পানিগঞ্জের চাটিবহর গ্রামের সুজন (৪৬) নামের এক ভুক্তভোগী এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি জানান, সিলেটে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও তাঁকে ছাতক থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের একটি মামলায় (মামলা নং-৩১/০৭/২৬) ১৫ নম্বর আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, যার প্রমাণ তাঁর মোবাইল নাম্বারের সিডিআর পর্যালোচনা করলেই মিলবে। তদন্তকারী কর্মকর্তাও মামলাটিকে ‘সাজানো’ বলে উল্লেখ করেছেন, যার অডিও রেকর্ড তাঁর কাছে রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাস ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে রেবুল তাঁর ক্যাডার বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকিও দেন বলে সুজন অভিযোগ করেন।
এছাড়া রেবুল কুমার দাসের বিরুদ্ধে স্থানীয় অবৈধ বালু উত্তোলনকারীদের প্রশ্রয় দেওয়া, অভিযানের খবর আগাম পৌঁছে দেওয়া এবং ভুয়া মামলায় নিরীহ মানুষকে জড়িয়ে টাকা আদায়ের একাধিক অভিযোগ তোলা হয়েছে।
ভুক্তভোগী সুজন অবিলম্বে এ সাজানো মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া এবং দুর্নীতিবাজ কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক