editor

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬

ছাত্রদলের নাম ভাঙানো ইমনের সাথে কোনো সম্পর্ক নেই জেলা ছাত্রদলের

উপশহরে ট্রাভেল এজেন্সির প্রতারণা

ছাত্রদলের নাম ভাঙানো ইমনের সাথে কোনো সম্পর্ক নেই জেলা ছাত্রদলের

7

সিলেটের উপশহরে ‘অ্যামেক্স এসোসিয়েটস’ ‘অ্যামেক্স এসোসিয়েটস’ নামক একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

একই সাথে, এই চক্রের সাথে জড়িত ইমন উদ্দিন নামের এক ব্যক্তি নিজেকে সিলেট জেলা ছাত্রদলের সদস্য দাবি করলেও, সংগঠনটির পক্ষ থেকে তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে।

1

গতকাল এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই তথ্য নিশ্চিত করেছেন।

1

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে লক্ষ করা যাচ্ছে যে, উপশহরের ‘অ্যামেক্স এসোসিয়েটস’ নামক ট্রাভেল এজেন্সিটি বিভিন্ন দেশের ভুয়া ভিসার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। পরবর্তীতে গ্রামের সরল-সোজা ও খেটে খাওয়া মানুষদের টাকার বিনিময়ে ‘ভিসা পেয়েছে’ মর্মে জবানবন্দি নিয়ে ভিডিও তৈরি করে তা তাদের ফেসবুক পেজে আপলোড করছে।

সম্প্রতি তাদের এই সন্দেহজনক কার্যকলাপের ব্যাপারে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে, সেখানে উপস্থিত জনৈক ইমন উদ্দিন নিজেকে ‘সিলেট জেলা ছাত্রদলের সদস্য’ পরিচয় প্রদান করেন।

জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, ইমন উদ্দিন নামক কোনো ব্যক্তি সিলেট জেলা ছাত্রদলের কোনো স্তরের নেতা বা কর্মী নন। সিলেট জেলা ছাত্রদলের সাথে তার দূরতম কোনো সম্পর্ক নেই। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং নিজের অপরাধ ঢাকতেই সে এই মিথ্যা পরিচয় ব্যবহার করেছে।

3

নেতৃবৃন্দ সমাজের সর্বসাধারণকে ট্রাভেল এজেন্সির এমন মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার এবং ইমন উদ্দিনের প্রলোভন ও প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বার্তাটি গণমাধ্যমে প্রেরণ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

4 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

2 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

7 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

7 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

8 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

7 ‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

1 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স

1
7