editor
প্রকাশিত: 12:52 PM, August 23, 2024
সিলেটে বৃহস্পতিবার (২২ আগস্ট) আদালতে আরও দুটি মামলা হয়েছে। একটি গোলাপগঞ্জে ছাত্র-জনতা হত্যা ও অপরটি দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা-গুলির ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ-বিজিবির হামলা-গুলি এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হামলায় হতাহতের ঘটনায় সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ২ নং আদালতে হত্যা মামলা দায়ের করেছেন গোলাপগঞ্জের রায়গড় গ্রামের বাসিন্দা মনোয়ার মিয়া।
মামলায় সিলেট-৬ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর কাদির সাফি চৌধুরী এলিম, ঘটনার সময়ের গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমিন, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল ও জাকারিয়া আহমদ পাপলু।
এছাড়া জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।
মামলাটিতে ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে।
অপরদিকে, ৫ আগস্ট দুপুরে দক্ষিণ সুরমার ভার্থখলায় ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে গোলাপগঞ্জের কানিশাইলের বাসিন্দা মো. রফিক উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। এতে ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে।
মামলার প্রধান আসামি হলেন সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব।
উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, শাহপরান থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান বদরুল ইসলাম ও আবু জাহিদ সিলেট জেলা যুবলীগের সভাপতি আলম খান মুফতি।
এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ