editor
প্রকাশিত: 8:30 PM, April 9, 2024
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামে ভয়াবহ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মধ্যে টেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে সেবামুলক সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে এই টেউটিন বিতরণ করা হয়।
টেউডিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্যাপ ফাউন্ডেশন পাশে রয়েছে। দেশের উন্নয়নে ক্যাপ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতি ব্রিটিশ কিছু তরুণের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। দারিদ্রমুক্ত দেশ গড়তে অনেক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছে, এর মধ্যে ক্যাপ ফাউন্ডেশন অন্যতম। ক্যাপ ফাউন্ডেশন দেশের দরিদ্র ও অনগ্রসর মানুষের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন।’ তিনি তাদের এই কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ ফাউন্ডেশন সিইও আব্দুল নুর হুমায়ুন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেন, স্বেচ্ছাসেবক আরিফ আহমদ সুমন, দিপক অধিকারী, সুমন তালুকদার।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট