editor

প্রকাশিত: 10:54 AM, September 17, 2020

ছোট পর্দার দর্শকপ্রিয় বাবা-মা

ছোট পর্দার দর্শকপ্রিয় বাবা-মা

5

ডেস্ক রিপোর্ট

5

টিভি নাটকে এ সময়ে যে দুজন অভিনয়শিল্পী বিশেষত বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন, তারা হলেন মাসুম বাশার ও মিলি বাশার। নাটকে দুজনে যেমন বেশির ভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রী হিসেবে উপস্থিত হন, তেমনি বাস্তব জীবনেও তারা দুজন সফল তারকা দম্পতি। ১৯৭৭ সালে একই সঙ্গে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ তাদের পথচলা শুরু। এই দলের হয়ে দুজন একসঙ্গে মঞ্চনাটকে অভিনয় করেছেন সেলিম আল দীনের রচনায় ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘শকুন্তলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’ ও প্রফেসর আবদুস সেলিম অনূদিত ও হুমায়ূন কবির হিমুর নির্দেশনায় ‘আউয়ার কান্ট্রিস গুড’ নাটকে। ১৯৮২ সালের ৩০ জুলাই মাসুম বাশার ও মিলি বাশার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা একই সময়ে দেশের বাইরে চলে গেলেও ২০১২ সালে আবারও এক সঙ্গেই দেশে ফিরে আসেন। সেসময় বরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেনের পরামর্শে এবং সহযোগিতায় মাসুম ও মিলি দুজনে আবারাও অভিনয় দুনিয়ায় নিজেদের একটু একটু করে ব্যস্ত করে তুলতে শুরু করেন।

5

দীর্ঘ আট বছরের অক্লান্ত পরিশ্রমের পর এ সময়ে এসে তারা টিভি নাটকে দর্শকপ্রিয় প্রিয় বাবা-মাতে পরিণত হয়েছেন। শুধু দর্শকেরই নয়, এ সময়ে যারা নিয়মিত নাটকে অভিনয় করছেন তাদের কাছেও ভীষণ প্রিয় মাসুম বাশার ও মিলি বাশার। সাম্প্রতিক সময়ে তারা একসঙ্গে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন সাফায়েত মনসুর রানা পরিচালিত ‘মধ্যনায়ক’ নাটকে অভিনয় করে। মাসুম বাশার ও মিলি বাশার প্রথম একসঙ্গে সিনেমায় অভিনয় করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি এক দিন’ সিনেমায়। সিনেমাটি মুক্তির পর দুজনেরই অভিনয় বেশ প্রশংসিত হয়। পরে তারা দুজন প্রয়াত সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় ‘কালবেলা’ এবং তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায় অভিনয় করেন। দুটো সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়। একসঙ্গে তারা অভিনয় করছেন এনটিভিতে এজাজ মুন্নার নির্দেশনায় প্রচার চলতি ‘শহরালী’ ধারাবাহিকে। নতুন কাজ শুরু করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘পরিবার’ ও ইমদাদুল হক খানের ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকে। মাসুম বাশার জানান, দেশে ফিরে প্রথম একসঙ্গে মাতিয়া বানু শুকুর নির্দেশনায় ‘আগুন আল্পনা’ ধারাবাহিকে কাজ করেন। মিলি বাশারের অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন, ‘প্রথমেই নির্মাতাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে, তারা আমাদের যথাযথ চরিত্রে কাজ করার সুযোগ করে দিচ্ছেন, সেসঙ্গে দর্শকের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। কারণ তাদের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছি মিলি ও আমি। মিলি তার অভিনীত প্রতিটি নাটকের বর্ণিত চরিত্রের গভীরে প্রবেশ করে তা ফুটিয়ে তোলার চেষ্টা করে। সেই থিয়েটার থেকেই তার মধ্যে নিময়মানুবর্তিতা, অধ্যবসায়ের এক অনন্য রূপ দেখেছি। তার কলটাইম ৮টায় থাকলে সাধারণত তার আগেই পৌঁছে যায়। একজন সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে সব সময়ই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।’ মিলি বাশার বলেন, ‘একজন অভিনেতা হিসেবে মাসুম চমৎকার, তার চেয়েও অনেক বেশি চমৎকার একজন মানুষ হিসেবে। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য, জীবন আমার পরিপূর্ণ।’ মাসুম বাশার গতকাল আকাশ রঞ্জনের নতুন ধারাবাহিক আহাম্মকের শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে মিলি বাশার আজ সানী সানোয়ারের নির্দেশনায় একটি ওয়েব নাটকের কাজ করবেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

4 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

7 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

1 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

2 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
5