editor
প্রকাশিত: 10:17 PM, June 2, 2022
সাম্প্রতিক বন্যায় সিলেটের লাখো মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করলেও অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি ভানবাসী মানুষের পাশে ছিল এখনো রয়েছে। সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী (২ জুন) বৃহস্পতিবার বিকাল ৩টায় জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার মানিকপুর ও কাজলশাহ ইউনিয়নের পৃথক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট কবির আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট কবির আহমদ বলেন, সরকারের এই অপ্রতুল ত্রাণ মানুষের চাহিদা পূরণ হবে না। জনণের পাশে সরকারের পাশাপাশি জাতীয় পার্টি ত্রাণ তৎপরতা অব্যাহত রাখবে। তিনি তার বক্তব্যে সরকারকে আরও ত্রাণ তৎপরতা বৃদ্ধির জন্য সরকারকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জাতীয় পার্টি ধর্ম বিষয়ক সম্পাদক ও কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজাদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জামাল মিয়া, জাতীয় পার্টি নেতা মুজাম্মেল আহমদ ও ময়না মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট