editor
প্রকাশিত: 5:30 PM, November 11, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক জন্ম দিয়ে মাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই কন্যাশিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলী আমজদ। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আলা উদ্দিনের ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই কিশোরীর আপন ভাই জাফর ইকবাল বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
জানা যায়, গত ৮ মাস আগে আলী আমজদ এক কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। বর্তমানে ওই কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এর আগে গত শনিবার বিকেলে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতক কন্যাশিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে রেখে পালিয়ে যায় ওই কিশোরি। পরে সোমবার জগন্নাথপুর হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেনের কাছে শিশুটিকে হস্তান্তর করলে তিনি শিশুটিকে সিলেটের ‘ছোটমনি নিবাস’-এ পাঠিয়ে দেন।
একজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামিকে বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি