editor

প্রকাশিত: 10:57 AM, October 12, 2020

জবি ছাত্রী হল উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চান শিক্ষার্থীরা

জবি ছাত্রী হল উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চান শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করা হবে। এই হল যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে উদ্বোধন করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে, গত ৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন করবেন। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীরা এটা নিয়ে সমালোচনা শুরু করেন। এর আগে ২০১৩ সালের ২২ ডিসেম্বর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মেহেদী হাসান নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল (ছাত্রী) এবং যেটা কি না মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের নামে (বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল), এ হল মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন চাই। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী স্বশরীরে থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সে উনার মাধ্যমে উদ্বোধনের দাবী জানাই।’

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম হল উদ্বোধন করা হবে। তবে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম হল হিসেবে এটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধন করানো উচিত ছিল। কেননা এটি মাননীয় প্রধানমন্ত্রী’র ঐকান্তিক প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে। আমার মনে হয় এখনো সুযোগ থাকলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধন করানো উচিত। যেহেতু এটি বঙ্গমাতার নামে নামকরণ করা হয়েছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী সময় দিতে না পারেন তাহলে তার সদয় অনুমতি সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রীকে দিয়ে অন্তত উদ্বোধন করানো উচিত বলে আমি মনে করি। তাতে বিশ্ববিদ্যালয় নানাভাবে উপকৃত হবে। কেননা এটিতো আর কোনো ক্লাশ রুম নয়। সবই সম্ভব, প্রথমে সমাবর্তন করাও সম্ভব ছিলো না কিন্তু পরে সম্ভব হয়েছে। সবই আন্তরিকতার বিষয়। সেই সাথে যে সকল ছাত্রনেতারা ছাত্রী হলের জায়গা পাইয়ে দিতে কাজ করেছিল তাদেরও উদ্বোধনের দিন একটু মনে করা উচিত।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট ড. আনোয়ারা বেগম বলেন, ‘উপাচার্য প্রধানমন্ত্রীকে কেন হলের উদ্বোধক হিসেবে রাখেননি? যেখানে বিভিন্ন গ্রামাঞ্চলের প্রকল্প প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে কি তিনি হলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতেন না? অবশ্যই থাকতেন।’

হল উদ্বোধনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বিজ্ঞপ্তিতে যা লেখা আছে নতুন করে কিছু বলার নেই। বিশ্ববিদ্যালয় যেটা করতে চাচ্ছে সেটা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। এর বাইরে কোনো বক্তব্য নেই।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট