editor
প্রকাশিত: 7:22 AM, September 22, 2020
ডেস্ক রিপোর্ট :-
জাতিসংঘকে সঠিক পথে নিতে বিশ্বাসযোগ্য ও প্র্যাকটিক্যাল রোডম্যাপ প্রণয়ন এবং দৃঢ়ভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর রাতে নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘকে সঠিক পথে নিতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিশ্বাসযোগ্য ও ব্যবহারিক রোডম্যাপ প্রণয়ন করা উচিত। অবশ্যই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জাতিসংঘকে দুর্বল করতে দেওয়া যাবে না। সার্বিক মানবকল্যাণের জন্য ভবিষ্যত প্রজন্মের জন্য জাতিসংঘকে সত্যিকারের কার্যকর একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়তে হবে।
শেখ হাসিনা বলেন, ইতিহাসে আমরা বার বার দেখেছি সভ্যতার গতিপথ পরিবর্তনের জন্য মানুষ বার বার ঐক্যবদ্ধ হয়েছে। ‘ইউএন@৭৫’সেই রকমই একটা সময়। আসুন পরিবর্তনের জন্য এই মুহূর্তকে ধরা যাক। করোনা মহামারি আমাদের ২০৩০ এজেন্ডা অর্জনকে আরও কঠিন করে দিয়েছে। চলমান মহামারিসহ বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো সীমানা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশগুলোরই
জাতিসংঘকে আগের চেয়ে বেশি প্রয়োজন এবং এগিয়ে যেতে প্রয়োজন বহুপাক্ষিকতা।জাতিসংঘের ৭৫তম বার্ষিকী প্রসঙ্গে বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতিসংঘের ৭৫তম বার্ষিকী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কাকতালীয় মিলে যাওয়া বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন- ভবিষ্যতের জন্য জাতিসংঘ মানুষের আশার কেন্দ্রবিন্দু। এটি বাংলাদেশকে জাতিসংঘ ও বহুপাক্ষিকতার প্রতি আত্মবিশ্বাসী করেছে।
বহুপাক্ষিকতার পতাকা উদ্দীন রাখায় জাতিসংঘ মহাসচিবকে প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান ও বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের ১৫০ শান্তিরক্ষী নিহত হওয়ার কথা উল্লেখ করেন।
7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি
4 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ
2 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের
7 গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শক্তি। তাই সাংবাদিকতা কখনোই ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার হতে পারে
6 গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর
4 সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। 2 রবিবার (১৯ জুলাই)
2 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক
7 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের