editor
প্রকাশিত: 7:20 PM, August 6, 2026
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির ২য় দিন ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর চৌকিদেখীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেডিকেল কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক সাহেল আহমদ নয়নের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের চিকিৎসক, সিলেট জেলা ড্যাবের সদস্য ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. মতিউর রহমান ফুজায়েল, ডা. রেদোয়ান আহমেদ, সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শামীম আহমদ, মো. শহীদ নুর, কবি শাহজাহান মিয়া, সংগঠনের সদস্য নাট্যাভিনেতা কামাল আহমদ দূর্জয়, জাকির হোসেন, খলিলুর রহমান, সালাম আহমদ, ফকির আলমগীর, আছমা আক্তার।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক গরীব-অসহায়, সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
5 রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
3 জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির ২য় দিন ৬ আগষ্ট
6 শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ফজলুর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই
7 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অসুস্থ হাজী মো. ফারুক আহমেদকে দেখতে
2 সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে নগরীর কুমারপাড়ায়
3 সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
3 আসন্ন ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। “পরিবর্তনের অঙ্গীকার,
6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে সরকারি অর্থায়নে চলমান রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজকে কেন্দ্র