editor
প্রকাশিত: 2:22 PM, December 24, 2024
জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টের পদকপ্রাপ্ত খেলোয়াড় এবং সিলেট জেলা উশু অ্যাসোসিয়েশন ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন ওলি’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিটি মডেল স্কুল সিলেটের উদ্যোগে এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমি’র সহযোগিতায় সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় এক বর্ণাঢ্য মার্শাল আর্ট প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ মার্শাল আর্ট একাডেমির সভাপতি ও সিটি ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। বিশেষ অতিথি ছিলেন একাডেমির সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর সিনিয়র এমপিও সামন্ত চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের প্রশিক্ষণার্থী, ক্রীড়াবিদ এবং অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মো. আরিফ উদ্দিন ওলির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টের পদকপ্রাপ্ত খেলোয়াড় এবং সিলেট জেলা উশু অ্যাসোসিয়েশন ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন ওলি বলেন, মার্শাল আর্ট প্রদর্শনীতে সংবর্ধিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে সাহায্য করবে। আমি এই স্মরণীয় মুহূর্তটির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, নতুন প্রজন্মকে আধুনিক মার্শাল আর্টের সঙ্গে পরিচিত করে শারীরিক ও মানসিক বিকাশের পথে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। আমি আশাবাদী, আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় সুযোগের দ্বার উন্মোচন করবে। এমন আয়োজন শুধু ক্রীড়াক্ষেত্র নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,