editor
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জন্য শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মো. শহীদুল ইসলাম। টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে তিনি এই পদকের জন্য নির্বাচিত হন। বর্তমানে তিনি ঢাকার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নির্বাচিত করা হয়েছে। গত রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়ার মিরাজুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনামগঞ্জ সদরের ইয়াসমিন নাহার রুমা, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাগুরার কুমারেশ চন্দ্র, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের মুহাম্মদ রাকিবুল ইসলাম তালুকদার, শ্রেষ্ঠ পিটিআইন ইনস্ট্রাক্টর মো. নুরুল আলম, শ্রেষ্ঠ পিটিআই লালমনিরহাট, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজীপুরের কালিয়াকৈরের রমিতা ইসলাম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ঝিনাইদহের মহেশপুরের মো. আসাদুজ্জামান, শ্রেষ্ঠ ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর নেত্রোকোনা সদরের নূরজাহান বেগম, শ্রেষ্ঠ সহকারী ইউআরসি/টিআরসি নির্বাচিত হয়েছেন নেত্রোকোনার মোহনগঞ্জের মোহাম্মদ আবদুস সাইদ ভূঁইয়া।
শ্রেষ্ঠ প্রধান শিধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ির বালিয়ান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নওগাঁ সদরের কীর্তিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতেমা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন গাজীপুরের কাপাসিয়ার নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম শফিকুল আলম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ঢাকার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খায়রুন নাহার লিপি, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী সমাজকর্মী খুলনার কয়রার কয়লাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম হুসাইন বিল্লাহ, শ্রেষ্ঠ ক্যব শিক্ষক পাবনার ঈশ্বরদীর আরাম বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নওশাদ আলী ও শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউরার উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. আবু বক্কার সিদ্দিক।
জানা যায়, প্রতি বছরের মার্চের শেষ সপ্তাহে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। কিন্তু এ বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে নির্দিষ্ট সময়ে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়নি। যা গত রবিবার প্রকাশ করলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
1 ওসমানীনগর প্রতিনিধি: 4 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
3 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
5 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: 7 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে