editor
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০
হলিউডের আলোচিত চরিত্র জোকারের নামে ভাইরাস ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভয়ঙ্কর এ ম্যালওয়্যার চুরি করে নিচ্ছে ব্যক্তিগত তথ্য!
জানা যায়, জোকার নামে একটি ম্যালওয়্যার তৈরি করা হয়েছে যা ইউজারদের মোবাইল থেকে এসএমএস, কন্ট্যাক্ট ইরফরমেশন এবং মোবাইলের তথ্য হাতিয়ে নিচ্ছে। সবই হচ্ছে ১৭টি অ্যাপের মাধ্যমে। ওই অ্যাপগুলো ডাউনলোড করলেই বিপদ বলে জানিয়েছে গুগল। এখনও পর্যন্ত ওই ১৭টি অ্যাপ ১ লাখ ২০ হাজার বার ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে।
নিষিদ্ধ অ্যাপগুলো হল, ব্লু স্ক্যানার, কেয়ার মেসেজ, পার্ট মেসেজ, ডিরেক্ট মেসেঞ্জার, ট্যানগ্রাম অ্যাপলক, প্রাইভেট এসএমএস, অল গুড পিডিএফ স্ক্যানার, ইউনিক কিবোর্ড, মিন্ট লিফ মেসেজ, ওয়ান সেনটেন্স ট্রান্সলেটর, মাল্টিফাংশনাল ট্রান্সলেটর, হামিংবার্ড পিডিএফ কনভার্টার, ফটো টু পিডিএফ, পেপার ডক স্ক্যানার, স্টাইল ফটো কোলাজ, মেটিকুলাস স্ক্যানার, ডিজায়ার ট্রান্সলেট এবং ট্যালেন্ট ফটো এডিটর।
এর আগে ৬টি অ্যাপকে এই কারণেই সরিয়ে নিয়েছিল গুগল। গুগলের ব্লগ স্পট অনুযায়ী, ২০১৭ সালের শুরু থেকে অ্যান্ড্রয়েড সিকিউরিট টিম গুগল থেকে এমন ১৭ হাজার অ্যাপ সরিয়ে দিয়েছে। গত জুলাইতেও আরও এমন অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছিল গুগল।
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার