editor

প্রকাশিত: 7:45 PM, May 9, 2022

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ই মে) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গাঁ হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী বিশিষ্ট সমাজসেবী রোটাঃ রাবেয়া তাহেরা মজিদ, কাপ্তান হোসেন সমাজকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, ঢাকা নারিন্দা ঐতিহাসিক বিনত বিবি সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শাহীদুর রহমান মাহমুদাবাদী, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউ.কে’র সহ-সভাপতি মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান আহমদ, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ সেবুল ইসলাম, ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা দিলোয়ার হোসাইন, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, অধ্যাপক মুহিবুর রহমান, আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হীরন, জাহেদ হোসেন,  সুরঞ্জিত দাস, মুজিবুর রহমান জামাল ও মোঃ শাহাব উদ্দিন শিহাব ।

বক্তব্য রাখেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন কর্মকর্তা দেওয়ান রুহুল আমিন চৌধুরী, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সাবেক যুগ্ন-সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল আহমদ মুন্না, বিশিষ্ট মুরব্বি নানু মিয়া, সমাজকর্মী আহমদ বশির বাবুল, আব্দুল মোমিন, আব্দুল আজিজ হিমু, হোসাইন আহমাদ মুন্না, শাকিল মাহমুদ মঈন ও সজিব আহমদ প্রমুখ।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৭ শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত চক্ষু রোগীদের ঔষধ, ৩ শতাধিক চশমা ও অর্ধশতাধিক রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু অপারেশনের জন্য পাঠানো হয়। আগামী ৯ই মে ছানিপড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন সম্পন্ন করে নিজ নিজ গন্তব্যে পৌছে দেওয়া হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট