editor
প্রকাশিত: 3:24 PM, June 27, 2021
অনলাইন ডেস্ক
আজ ২৭ জুন’২১ সকালে ঈশ্বরদী নাটোর মহাসড়কের মুলাডুলি ইক্ষু খামারের কাছে সংঘটিত এক সড়ক দূর্ঘটনায় খোকন বিশ্বাস (৪০) নামে একজন নিহত ও অজ্ঞাতনামা ৩ জন আহত হয়েছে। নিহত খোকন বিশ্বাস ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে এবং ইক্ষু খামারের শ্রমিক।
জানা গেছে, সকাল ৯ টার দিকে মুলাডুলি বাজার থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যানে ৩ জন যাত্রী নিয়ে দাশুড়িয়া অভিমুখে যাওয়ার সময় দাশুড়িয়া থেকে নাটোরগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী খোকন বিশ্বাস নিহত হয় এবং ভ্যানের চালকসহ অপর ২ জন যাত্রী আহত হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ’ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং ঘাতক প্রাইভেটকারটি থানা হেফাজতে নেয়া হয়েছে বলে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন।
ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,