editor
প্রকাশিত: 7:26 PM, April 2, 2024
সিলেটের গোলাপগঞ্জে গত রোববার রাতে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুর রহমান চৌধুরী জাবেদ।
তিনি সোমবার দিনভর গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে তাদের শান্তনা জানান ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী, যানবাহন, গাছপালা ও ক্ষেতের ফসলের অবস্থা পর্যবেক্ষন করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও জনদরদী ব্যক্তিত্ব শহিদুর রহমান জাবেদ পবিত্র রমজান মাস ও ঈদের প্রাক্কালে ক্ষতিগ্রস্থ, দরিদ্র অসহায় একশতর ও বেশি পরিবারে মধ্যে নিজ হাতে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন এবং সকল কে প্রাকৃতিক দুর্যোগ ধৈর্য্যধারণ ও জানমাল রক্ষায় সচেতন থাকায় অনুরোধ জানান।
রোববার রাতে হঠাৎ করে নেমে আসে ঝড় আর শিলাবৃষ্টি। এতে উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই দিন রাতেই ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি দরদী হাত বাড়ান শহিদুর রহমান জাবেদ। তিনি সকলের খোজখবর নেন এবং উপজেলাবাসী সহ সবাইকে আল্লাহ তায়ালা যেন হেফাজতে রাখেন সেই প্রার্থনা করেন।
তিনি উপজেলা বাসিন্দাদের আশ্বস্থ করে বলেন, সুখে দুঃখে সবসময় উপজেলাবাসীর পাশে থাকার প্রত্যাশা তাঁর। অত্র এলাকার যে কোন সমস্যা দূর্যোগ দূর্বিপাকে তিনি মানুষের পাশে থাকার প্রত্যায় ঘোষণা করে বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। তাই আমরা সবাই মানুষের কল্যাণে কাজ করলে ইহকাল ও পরকালে মঙ্গল লাভ করতে সক্ষম হবো।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট