admin
প্রকাশিত: 12:40 PM, May 24, 2021
অনলাইন ডেস্ক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৩৩ রানে পরাজিত করে সিরিজ শুরু করলো বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এ দুর্দান্ত জয়ে ১০ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে চার নম্বরে উঠে গেল বাংলাদেশ।
ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, হার ভালো লাগার কিছু নয়। আমরা সব সংস্করণ মিলিয়ে ১০ ম্যাচ পর জিতলাম। জেতা সুখের, আনন্দের। ছেলেরা খুবই খুশি। ওরা জানে, কাজ শেষ হয়ে যায়নি। এখনও দুটি ম্যাচ আছে। আশা করি, ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
এসময় দলীয় পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, যেভাবে লড়াই করেছি এর জন্য আমরা খুশি। মুশফিক, মাহমুদুল্লাহ অসাধারণ ব্যাটিং করেছে। আফিফ চমৎকার ব্যাটিং করেছে, গুরুত্বপূর্ণ ২৭ রান করেছে। এই রানটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ২৫০ রান করেছি। শুরুতে উইকেট হারানোর পর আমরা এই রানের লক্ষ্য ঠিক করেছিলাম। এখানে ব্যাটিং সহজ ছিল না, উইকেট ছিল দুই গতির। বল ব্যাটে এসেছে দেরিতে।’
এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ইনিংস শেষে ২৫৭ রানে পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৫৪ ও ৫২ রান করে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।
জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
দলীয় ১০২ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় বাংলাদেশ। কিন্তু এরপর ক্রমেই লাগাম ঢিলা হয়। লঙ্কান ৮ নম্বর ব্যাটসম্যান ভানিডু হাসারাঙ্গা ক্রিজে গিয়ে ঝড় তোলেন। আর গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটন দাস ক্যাচ ফেললে শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় ধরা দেয় বাংলাদেশকেই।
৪৪তম ওভারের শেষ বলে দলীয় ২১১ রানে হাসারাঙাকে সাজঘরে ফেরান পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। পরের বলেই ইসুরু উদানার উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। হাঁফ ছাড়ে বাংলাদেশ। সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই হার দেখেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ড্র।
বল হাতে ১০ ওভারের স্পেলে ৩০ রানে চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এতে ওয়ানডেতে ৫০ শিকার পূর্ণ হলো এ টাইগার অফস্পিনারের। ৪৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের শিকার ৫১ উইকেট। পেসার মুস্তাফিজুর রহমান তিন ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন দুই উইকেট। ৪৪ রানে এক উইকেট নেন সাকিব আল হাসান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,