editor
প্রকাশিত: 2:00 PM, November 2, 2022
স্পোর্টস ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বৃষ্টি শঙ্কা থাকলেও টসটা ঠিকমতোই হয়েছে। বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভেঙে একটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকার বাদ পড়েছেন। তার জায়গায় পেসার শরিফুল ইসলামকে নেওয়া হয়েছে। তার মানে দলে পেসার চারজন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শক্তিশালী ভারতকে হারাতেই হবে বাংলাদেশকে। অ্যাডিলেডে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা না থাকলেও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৫ সালে এই মাঠেই শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল।
টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত তিন ম্যাচ খেলে একটি করে ম্যাচ হেরেছে। পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। সেমিফাইনালের পথে তাই দুই দলেরই জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও আরশদ্বীপ সিং।
ডিএসএস/২ নভেম্বর/ পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,