editor

প্রকাশিত: 3:21 PM, May 6, 2024

টিলাগড়ে রুমানা আক্তার পলিকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ

টিলাগড়ে রুমানা আক্তার পলিকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ

সিলেট নগরীর টিলাগড় এলাকায় এক তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেঁতলী গ্রামের বাসিন্দা এবং সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার পলি। রোববার (৫ মে, ২০২৪) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুখোশধারী ৭-৮ জন যুবক নগরীর এমসি কলেজের সামনের রাস্তা থেকে রুমানা আক্তার পলিকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে আলুরতল এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
ধর্ষণের পর অভিযুক্তরা ভুক্তভোগীকে পাশের জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে শাহপরান থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, টিলাগড় ও আশপাশ এলাকায় সন্ধ্যার পর থেকেই অপরাধীদের আনাগোনা বেড়ে গেছে।
ভুক্তভোগী তরুণীর স্বজনরা জানিয়েছেন, তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং নারী নির্যাতন ও ইভটিজিংবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতেন। তারা অভিযোগ করেন, “নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকায় প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটানো হতে পারে।”
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ করীম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছে।
ঘটনাটি জানাজানি হলে সিলেট জুড়ে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন নারী অধিকার সংগঠন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট