editor
প্রকাশিত: 2:59 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক
আগামী বছরের জানুয়ারির শেষ দিকে জৈব সুরক্ষায় (বায়ো বাবল) শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের তৃতীয় আসর। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এ খেলায় প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। বুধবার এ ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি, মেহেদি হাসান, আফিফ হোসেন ও নাসির হোসেন।ড্রাফটে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলিকে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটিতে খেলছেন দুই পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।একসময় নিয়মিত জাতীয় দলে খেলা নাসির হোসেনকে কিনে নিয়েছে পুনে ডেভিলস। আরেক দল বাংলা টাইগার্স নিয়েছে দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেনকে। অংশ নেয়া দলগুলো থেকে সবচেয়ে বেশি শক্তিশালী একাদশ গঠন করেছে মারাঠা অ্যারাবিয়ানস। দলের আইকন শোয়েব মালিক ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে ছাড়াও ইংল্যান্ডের লরি এভান্সকে নিয়েছে তারা। বাংলাদেশের তাসকিন দলের বোলিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করেছে।এদিকে বাংলা টাইগার্স দলে ডাক পেয়েছেন শ্রীলংকার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস। তরুণ আফিফ দলের অলরাউন্ডিং শক্তিকে মজবুত করেছে।পুনে ডেভিলসে নাসির পাচ্ছেন শ্রীলংকার তারকা ক্রিকেটার থিসারা পেরেরা ও ঘূর্ণি জাদুকর অজান্তা মেন্ডিসকে। স্যাম বিলিংসের মতো তারকা ক্রিকেটারও খেলছেন এই দলে। আর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানানো পাক পেসার মোহাম্মদ আমির রয়েছেন এই দলে।টি-টেন লিগের এই ড্রাফটে বাংলাদেশ থেকে আরও আছেন মাহমুদউল্লাহ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। তবে তারা কেউ এখনও দল পাননি।আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে জানুয়ারির ২৮ তারিখে। ফেব্রুয়ারির ৬ তারিখে মঞ্চায়ন হবে ফাইনাল। সব খেলাই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।একনজরে টি-টেন লিগের ৮ দল-
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,