editor
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাবর আজম। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ১১ রানে অপরাজিত ছিলেন তিনি। আর তাতেই রোহিত শর্মাকে পেছনে ফেলে টি-টোয়েন্টির সিংহাসনে বসেছেন এই পাকিস্তানি ব্যাটার।
শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমের এই রেকর্ড গড়ার দিনে সাইম আইয়ুবের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তিনি মাঠে নেমেই প্রথম বলে অসাধারণ এক কাভার ড্রাইভে চার মারেন। এরপর আরও ১১ বল খেলে তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে যান।
বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান এখন ১২৩ ইনিংসে ৪২৩৪। এর আগে ১৫১ ইনিংসে ৪২৩১ রান নিয়ে শীর্ষে ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া রোহিত শর্মা। এই তালিকায় ৩ নম্বরে আছেন বিরাট কোহলি (১২৫ ইনিংসে ৪১৮৮)।
তালিকার পরের নামটা জস বাটলারের। ইংলিশ এই তারকা ১৪৪ ইনিংসে করেছেন ৩৮৬৯ রান। শীর্ষ পাঁচের সর্বশেষ ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৫৩ ম্যাচে ৩৭১০ রান রয়েছে তার নামের পাশে।
রোহিত-কোহলি অবসর নেওয়ায় বাবর আজমের সঙ্গে লড়াই করার মতো কেবল রয়েছেন জস বাটলার।
টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক-
১. বাবর আজম- ৪২৩৪ রান
২. রোহিত শর্মা- ৪২৩১ রান
৩. বিরাট কোহলি- ৪১৮৮ রান
৪. জস বাটলার- ৩৮৬৯ রান
৫. পল স্টার্লিং- ৩৭১০ রান
7 বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন
6 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়
4 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ
4 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,
1 স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম
2 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত
5 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী
7 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট