editor
প্রকাশিত: 12:44 PM, September 11, 2021

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও অলরাউন্ডার সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক :: একাদশে না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে শুক্রবার প্রেসিডেন্টস বক্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসে খেলা দেখেছেন সাকিব আল হাসান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল। স্বভাবিকভাবেই ক্রিকেটার এবং বোর্ডের ধ্যান-জ্ঞানে এখন বিশ্বকাপের ভাবনা। বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে সাকিব আর পাপনের মধ্যে।
পাপন বলেন, ‘সাকিব আমাকে বলছে আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’
এবার করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ নিয়ে ঠিকঠাক পরিকল্পনা করতে পারেনি টাইগাররা। তবুও যে পরকল্পনা এঁটেছিল দল, সেটিও বাস্তবায়ন হয়নি। আক্ষেপ ঝরল পাপনের কণ্ঠে।
পাপন বলেন, ‘সাকিবের সঙ্গ কথা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাক মতো হয়নি। দেড়টা বছর আসলে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল, সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল আমাদের, দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল।’
বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম এক বছর তো গেছে মহামারিতে, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলবো না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।’
ডিএসএস / ১১ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,