editor
প্রকাশিত: 8:08 PM, August 27, 2024
টেস্ট ক্রিকেটের জৌলুস ধরে রাখতে ২শ’ কোটি টাকার তহবিল গঠন করতে যাচ্ছে আইসিসি। আগামী বছর থেকে ১২ লাখ টাকা করে ম্যাচ ফি প্রদানের পরিকল্পনা তাদের।
এ মুহুর্তে ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টি কিংবা টি-টেন ম্যাচ থাকে সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ স্বল্প সময়ে চার ছক্কার ফুলঝুরি আর চটজলদি উইকেটের পতন। সবমিলিয়ে ক্রিকেট বিনোদনের খোরাক যোগায় সীমিত সংস্করণের ফরম্যাট। আর এই ফরম্যাটেই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে দিন দিন জৌলুস হারাচ্ছে টেস্ট ক্রিকেট। অভিজাত ফরম্যাটটিতে বেশিরভাগ ম্যাচ খেলতে দেখা যায় ক্রিকেটের মোড়ল দেশ হিসেবে পরিচিতি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতকে। র্যাংকিং বিবেচনায় পিছিয়ে থাকা দলগুলো টেস্ট খেলে কালেভদ্রে। বড় উদাহরণ আয়ারল্যান্ড-আফগানিস্তান। কম সংখ্যক ম্যাচ খেললেও কালের পরিক্রমায় লঙ্গার ভার্সন ক্রিকেটে উন্নতি করছে দলগুলো।
ফলে, আইসিসির চাওয়া টেস্ট ক্রিকেটে দলগুলোর আগ্রহ বাড়ুক। এ কারণেই নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট ফরম্যাটের আকর্ষণ ধরে রাখতে ২শ’ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করছে। ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। প্রাথমিকভাবে এমন প্রস্তাব করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মার্ক বেয়ার্ড। তার এই প্রস্তাবকে সম্মতি জানিয়েছে ভারত আর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
২০২৫ সাল থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির। এই প্রকল্পের বাইরে থাকবেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতের ক্রিকেটাররা। কারণ, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা থাকায় তাদের উপার্জন তুলনামূলক বেশি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,