admin

প্রকাশিত: 4:43 PM, January 12, 2021

টেস্ট র‍্যাংকিং: কোহলিকে হটিয়ে দুইয়ে স্মিথ

টেস্ট র‍্যাংকিং: কোহলিকে হটিয়ে দুইয়ে স্মিথ

অনলাইন ডেস্ক

সম্প্রতি ক্রাইস্টচার্চ টেস্টে ২৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলার পর ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন উইলিয়ামসন। এর আগে জায়গাটি ছিল কোহলির দখলে। স্বাভাবিকভাবে ভারতীয় অধিনায়ক নেমে যান দুইয়ে। তিনে নেমে যান স্মিথ। এরপর সিডনি টেস্টে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া স্মিথ ফের দ্বিতীয় স্থানে দখলে নিয়েছেন।

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক এখন উইলিয়ামসন। এই ডানহাতির আগের সেরা রেটিং পয়েন্ট ছিল ৯১৫। ২০১৮ সালের ডিসেম্বরে ওই রেটিং পয়েন্ট নিয়ে স্বদেশি কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে ছাড়িয়ে যান। ১৯৮৫ সালের ডিসেম্বরে হ্যাডলির ৯০৯ রেটিং পয়েন্ট ছিল এতদিন কিউইদের মধ্যে সেরা এবং হ্যাডলিই নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান যিনি ৯০০ পয়েন্টের মাইলফলক পার করেছিলেন।

এদিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ১৩১ ও ৮১ রান করেছেন স্মিথ। আর তাতেই ব্যক্তিগত কারণে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাওয়া কোহলিকে এক ধাপ পেছনে ফেলে দিলেন তিনি। ছুটিতে থাকা কোহলি সদ্যই প্রথম সন্তানের মুখ দেখেছেন।সিডনি টেস্টে রোমাঞ্চকর ড্র ম্যাচে দুই ইনিংসে ৯১ ও ৭৩ রান করা মার্নাস লাবুশানে ক্যারিয়ার সেরা ৮৬৬ রেটিং পয়েন্ট নিয়ে চারেই আছেন। তবে একই ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়া অজি পেসার জস হ্যাজেলউড ৩ ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন।

অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দুই ইনিংসেই ফিফটি করা চেতেশ্বর পূজারা দশম থেকে অষ্টম স্থানে উঠে এসেছেন। দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলা ঋষভ পন্থ ১৯ ধাপ এগিয়ে আছেন ২৬তম স্থানে। আর গুরুত্বপূর্ণ ইনিংস খেলা শুভমান গিল, হনুমা বিহারি এবং রবীচন্দ্রন অশ্বিনেরও কিছু উন্নতি হয়েছে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,