editor
প্রকাশিত: 10:20 AM, September 19, 2020
ডেস্ক রিপোর্ট
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় ছাগল মারা যাওয়ার ঘটনার জের ধরে মোতালেব (৪২) নামে এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে মোটরসাইকেল বাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাক ড্রাইভার মোতালেব বাগমারা উপজেলা থেকে ট্রাক চালিয়ে পুঠিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। ট্রাকটি তাহেরপুর হাট পার হওয়ার সময় একটি ছাগল তার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
এসময় ১০-১২ জনের একটি মোটরসাইকেল বাহিনী ট্রাকটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুঠিয়া উপজেলার বাসুপাড়া নামক স্থানে মোটরসাইকেল বাহিনী ট্রাকটি আটক করে ট্রাক ড্রাইভার মোতালেবকে বেধড়ক মারধর শুরু করে। তাদের মারপিটে মোতালেব গুরুতর আহত হয়।
এলাকাবাসী জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে মোটরসাইকেল বাহিনী পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবগত রাত্রি ৩টার দিকে মোতালেব মারা যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। ট্রাক ভাইভার মোতাবেলের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হবে। মামলার পরে আসামিদের আটকের অভিযান পরিচালনা করা হবে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,