editor
প্রকাশিত: 9:37 PM, January 7, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম মাসুদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাকিবুল ইসলাম মাসুদ হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফিউল্লাহ কেরানীবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।নিহতের স্বজন আলিম উল্লাহ রিপন বলেন, বৃহস্পতিবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে বাড়ি থেকে করেরহাট বাজারে যাচ্ছিল। এ সময় রামগড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক করেরহাট গণিয়াতুল উলুম মাদ্রাসার সামনে এসে তাকে ধাক্কা দেয়।ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ এশা নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,