editor

প্রকাশিত: 12:52 PM, September 30, 2020

ট্রাম্প-বাইডেন বিতর্কে জিতেছে চীন, হেরেছে গণতন্ত্র

ট্রাম্প-বাইডেন বিতর্কে জিতেছে চীন, হেরেছে গণতন্ত্র

1

অনলাইন ডেস্ক:-

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিতর্কে অংশ নিয়েছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর বিশ্লেষণ, দুই প্রার্থীর বিতর্কে গণতন্ত্র হেরে গেছে, জিতে গেছে চীন। বিশ্লেষণে বলা হয়, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বের সামনে আদর্শ হিসেবে তুলে ধরেছে। সারা বিশ্বে যুক্তরাষ্ট্র তার কর্তৃত্ব ফলিয়েছে। কিন্তু গত চার বছরে ট্রাম্প সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। এ সময় তিনি চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন।

5

নির্বাচনী প্রচারণার শুরু হতে না হতেই বাইডেনকে অবজ্ঞা করে নানা প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। আনুষ্ঠানিক বিতর্কেও তার ব্যতিক্রম হয়নি। তিনি যুক্তরাষ্ট্রে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্কে তিনি দাবি করেছেন এ নির্বাচনে বড় ধরনের কারচুপি হতে পারে। সেজন্য সমর্থকদের তিনি কেন্দ্রে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন। মহামারী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ডাকের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করেছেন। বিতর্কের সময়ও তিনি বলেছেন, এতে কারচুপি হবে। নির্বাচনের শেষটা শান্তিপূর্ণ নাও হতে পারে।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের সাথে ট্রাম্পের বিতর্কের পর চীনের সংবাদমাধ্যম লিখেছিল, কে জিতে সেটা তাদের জন্য কোনো বিষয় নয়। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যে ‘খারাপ’ তা নিশ্চিত। গত চার বছরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিছু বদলায়নি। তাই বাইডেন-ট্রাম্প বিতর্কের অবস্থা এবারও চীনের সেই বক্তব্যের বৈধতা দিয়েছে। এবারের বিতর্কেরও সমালোচনা করেছে বেইজিংয়ের সংবাদমাধ্যম। শুধু বেইজিং কেন, খোদ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমই বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে তার প্রমাণ দিয়েছে। পপুলার ভোটে হেরে ইলেক্টরাল ভোটের মাধ্যমে ২০১৭ সালে প্রথমবারের মতো হোয়াইট হাউজের গদিতে বসেছিলেন ট্রাম্প। সেই ইলেক্টরাল ভোট ব্যবস্থা নিয়েই সন্দেহ পোষণ করে এবারের বিতর্কে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সিএনএনর বিশ্লেষণ, ট্রাম্পের বক্তব্য গণতন্ত্র বিরোধীদের জন্য নিঃসন্দেহে বড় উপহার।

5

বিতর্কে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের বিরুদ্ধে চীনের সঙ্গে নমনীয় আচরণের অভিযোগ এনেছেন ট্রাম্প। এদিকে, বিতর্কে করোনা মোকাবেলায় চীনের প্রশংসা করেছেন বাইডেন। সিএনএনর তাই বিশ্লেষণ, এই বিতর্কে গণতন্ত্র হেরে গেছে, বড় জয় পেয়েছে চীন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

5 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

4 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

4 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

8 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়

1
3