editor
প্রকাশিত: 1:44 PM, December 28, 2020
অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরে ডাকাতিকালে মনির হোসেন নামে এক যুবলীগ নেতাকে নিজ বাসায় কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।এছাড়া লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির এডিশনাল ডিআইজি হাসিব আজিজ।আজ সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৮ ডিসেম্বর ভোরে লক্ষ্মীপুর জেলা সদরে ৫৯ সদস্যের একটি ডাকাত দল ওয়ার্ড যুবলীগ সভাপতি মনির হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতির সময় তারা মনির ও তার স্ত্রী মিলন বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে মনির মারা যান। পরে ডাকাত দল মনিরের ব্যবহৃত মোটরসাইকেল, ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট কবে নিয়ে যায়। হাসিব আজিজ জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর সিআইডি তদন্তে নামে। প্রথমে ডাকাত দলের অন্যতম সদস্য মামুনুর রশীদকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের বিভিন্ন এলাকা ডাকাত দলের অপর সদস্য আবুল কালাম আজাদ, ফারক ও আইয়ুবকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আজাদ হত্যা ও ডাকাতিসহ ১০ মামলার আসামি। তিনি আরও জানান, নোয়াখালীর বেগমগঞ্জের দরবেশগঞ্জ থেকে ডাকাত আইয়ুবের ভাড়া বাড়ি থেকে নিহত মনিরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আজাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং মামুনুরের বাসা থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার উদ্ধার করা হয়।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,