admin
প্রকাশিত: 11:39 PM, May 5, 2021
স্পোর্টস ডেস্ক:: করোনার এই সংকট মুহুর্তে সতীর্থদের নিয়ে ডিনার পার্টি করে বিপাকে পড়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
দলকে চাঙ্গা করতেই সোমবার মেসি নিজের বার্সেলোনার বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন করেন। সেখানে দলের সব সতীর্থদের নিমন্ত্রণ করেন।
লা লিগায় ইতিমধ্যে ৩৪টি করে ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকে মাদ্রিদ আর ৭৪ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ধারণা করা হচ্ছে অ্যাতলেটিকোর সঙ্গে আসন্ন লড়াইয়ে লা লিগায় বার্সার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।
সেই ম্যাচের আগে কঠিন চাপে রয়েছে বার্সেলোনা। তাই সতীর্থদের সঙ্গে সেই চাপ কাটানোর জন্যই নিজের বাড়িতে পার্টির আয়োজন করেন মেসি।
সেই পার্টিতে বার্সেলোনার প্রায়সব তারকা ফুটবলার মেসির আমন্ত্রনে সাড়াদেন। অনেকে স্ত্রী ও বান্ধবীকে নিয়ে উপস্থিত হন। সেই ছবি ভাইরাল হতেই বিপাকে পড়েছেন মেসি।
অভিযোগ উঠেছে সেই পার্টিতে মেসি করোনার নিয়ম ভঙ্গ করেছেন। করোনাকালীন সময়ে স্পেনে এই মুহূর্তে ব্যক্তিগত অনুষ্ঠানে ছয় জনের বেশি ব্যক্তিকে নিমন্ত্রণ জানানোর নির্দেশ নেই। আর মেসি সেই নিয়মই ভঙ্গ করেছেন। তার নিমন্ত্রণে ছয় জনেরর বেশি অতিথি উপস্থিত ছিলেন।
মেসি এছাড়া অন্য কোনও নিয়ম ভঙ্গ করেছেন কিনা তাও খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ।
শুধু পুলিশ নয়, লা লিগার পক্ষ থেকেও বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,