editor
প্রকাশিত: 5:47 PM, October 25, 2023
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী বদরুল আহমদ চৌধুরী বলেছেন, সব মানুষই চায় সমাজের উন্নয়নে কিছু অবদান রাখতে। দেশের প্রেমে নাড়ির টানে যারা এদেশে ফিরে আসে এবং সমাজের মানুষের জন্য কিছু করতে চায়, আমাদের উচিত তাদের সহযোগিতা করা। খান বাহাদুর ড. এ মান্নান সিলেটের গরীব দুঃখি মানুষের কল্যাণে কাজ করতে চান। তাঁর মতো হৃদয়বান মানুষ আমাদের সম্পদ।
তিনি বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আমরা সিলেট নগরবাসীর উদ্যোগে প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী খান বাহাদুর ড. মো: এ মান্নানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এডভোকেট শামীম হাসান চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট কবীর আহমদ বাবরের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী খান বাহাদুর ড. মো: এ মান্নান। এসময় অনূভ’তি প্রকাশ করতে গিয়ে ড. এ মান্নান বলেন, শিক্ষা এবং বিশ্বাস মিলেই উন্নতি আসে। আমাদের চেষ্টা করা উচিত আমাদের মানবগোষ্ঠীকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে পরিচয় না থাকলে উন্নতি সম্ভব নয়। তিনি তার ভবিষ্যতে কর্ম পরিকল্পনায় সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে এডভোকেট শামীম হাসান চৌধুরী বলেন, সম্মানী মানুষকে সম্মান দিলে সমাজ উপকৃত হয়। আমাদের গুনী মানুষের কদর দিতে হবে। বিশেষ করে যারা প্রবাস থেকে আসে তাদের পাশে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সাংবাদিক সংগঠক আমিনুল ইসলাম দীনেশ, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এডভোকেট সাহেদ আহমদ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট