editor
প্রকাশিত: 7:41 AM, October 8, 2020
ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে সালাহউদ্দিন অক্ষত থাকলেও হামলায় গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার নির্বাচনী গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনী কার্যালয়ে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিনন আহমেদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকরা এই হামলা চালিয়েছে। ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী মিছিলসহ হঠাৎ দৌড়ে এসে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলে।
কাজী মনিরুল ইসলাম মনুর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী নাবালক ও অর্বাচীনের মতো কথা বলছেন। রাজনীতি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি একদিকে আমাকে বহিরাগত বলে অপপ্রচার চালাচ্ছেন আবার আমার গণসংযোগে হামলা চালান।
সালাহউদ্দিন আরও বলেন, আমি এই এলাকার তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। এলাকার ৯০ ভাগ উন্নয়ন আমার হাত ধরে হয়েছে।
এর আগে ডেমরার বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুন পাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সম্পাদক আকবর হোসেন নান্টু, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন সর্দার, ডেমরা থানা বিএনপির সহ-সভাপতি হাজী হযরত আলী, যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন ভুইয়া, যাত্রাবাড়ী থানা বিএনপির সহ-সম্পাদক মাসুম দেওয়ান, সাঈদ আহমেদ শাহিন, ডেমরা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, আবদুল সত্তার, সারুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. হেলাল উদ্দিন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট