editor
প্রকাশিত: 6:12 PM, March 29, 2021
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সদর থেকে ২০ কিমি দূরে সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটেনগর গ্রামের রায়হানের পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, কাউটেনগর গ্রামের আওয়ামী লীগ নেতা মান্নানের চাচা স্কুল শিক্ষক আবুল বিএসসির পুরাতন একটি পুকুর খনন করেন। স্থানীয় আজিজ মিয়ার ছেলে কবির হোসেন দোকানের মাটি ভরাট করার জন্য পুকুরের মাটি কিনে নেন। মাটি সরানোর সময় কোদালের মাথায় গ্রেনেড সদৃশ বস্তুটি উঠে আসে। এটা কি বস্তু তা বুঝতে না পেরে একটি পলিথিনে মোড়ে দুইদিন ঘরে রেখে দেন। বিষয়টি জনৈক এক মুক্তিযোদ্ধার নজরে আসলে এটি গ্রেনেড বলে জানালে আতঙ্কিত হয়ে তা স্থানীয় রায়হানের পুকুরে ফেলে দেন। ওসি মাকছুদুল আলম বলেন, জানতে পেরে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেচ দিয়ে পুকুরের পানি শুকিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসি। অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মো. আমীর খচরু বলেন, গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে দেখবে এটা কি।এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া জানান, খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় গ্রেনেডটি পুকুরে ফেলেছিল।
অনলাইন ডেস্ক(রিপা-38)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,