editor
প্রকাশিত: 7:41 PM, June 14, 2023
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশকে অস্থিতিশিল করতে বিএনপি জামায়াত তৎপর। আর তাদের অপতৎপরতার জাবাব দিতেও প্রস্তুত দেশের মানুষ। মির্জা ফখরুল প্রতিদিন নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচনের আসার সাহস দেখাতে পারছেন না। আমি তার এবং বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, সাহস থাকলে নির্বাচনে আসুন। বরিশাল খুলনায় জনগন যে রায় দিয়েছেন তা উপলব্ধি করুন। মানুষ আমাদের সাথেই আছেন। আর তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। এদেশে আর কোনদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবেনা।
তিনি বলেন, বরিশাল খুলনায় মেয়র পদে আওয়ামী লীগের সঙ্গে কেউ কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও তাই হবে। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুুরী তার যোগ্যতা বলেই সিলেটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ, এখনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থীই তার মতো যোগ্যতা রাখেন না। তবে এটা ভেবে বসে থাকলে চলবেনা। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে একেকজন আনোয়ারুজ্জামান হয়ে প্রচারণা চালাতে হবে। এখন পর্যন্ত সিলেটের নৌকার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আওয়ামী বিরোধিরা ঐক্যবদ্ধভাবে নৌকা ঠেকানোর চক্রান্তে লিপ্ত। তবে সিলেটবাসী তাদের পাত্তা দিবেন না।
সিলেটের আওয়ামী নেতাকর্মীরা তাদের যেকোন সব চক্রান্তের জবাব ব্যালটের মাধ্যমেই দিবেন বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
তিনি বুধবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় প্রচার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নানক সিলেটের আওয়ামী নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার নির্দেশ দেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ জেবুন্নেছা হক।
এসময় উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া,কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন,সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির