editor
প্রকাশিত: 9:10 AM, September 13, 2020
নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মহামানীয় হাইকোর্ট থেকে ৪ (চার) সপ্তাহ এর আগাম জামিন নিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী। রবিবার (১৩ সেপ্টেম্বর) উচ্চ আদালতের ১৭ নং এসেক্স কোটে আবেদন করলে এই জামিন প্রধান করেন মাননীয় বিচারপতি এম.এনায়েতুর রহিম এবং মাননীয় বিচারপতি মো মুস্তাফিজুর রহমান মহোদয়গণের দ্বৈত বেঞ্চ। আসামিদের পক্ষে আইনজীবি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মো. কামরুজজামান সেলিম। এসময় নেতাকর্মীদের সাথে ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী।
জামিন প্রাপ্তরা হলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, ইমন এহসান, আবুল কালাম, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, শাহরিয়ার হুসাইন লিমন, মো শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন।
উল্ল্যেখ বিগত ০৪/০৯/২০২০ইং তারিখে বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা শায়েস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় (মামলা নং ০১/৪০) ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে বিএনপির ২৩ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।