editor
প্রকাশিত: 2:24 PM, November 28, 2021
অনলাইন ডেস্ক
তাইজুলের স্পিন ঘুর্ণিতে দিশেহারা পাকিস্তান। ৫ পাকিস্তান ব্যাটারকে সাজঘরের পথ ধরিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাইজুলের পঞ্চম শিকার হাসান আলি (১২ রান)। পাকিস্তানের বিপক্ষে ইনিংসে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেয়ার স্বাদ পান তাইজুল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২৪৫ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৩০ রান। ফাহিম আশরাফ ১৮ ও নুমান আলি অপরাজিত রয়েছেন ২ রানে।
অবশেষে ফিরলেন আবিদ
সকাল থেকে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। তবে একপ্রান্তে অবিচল ছিলেন আবিদ আলি। সেঞ্চুরি তুলে নিয়ে এগোচ্ছিলেন দেড়শ’র পথে।
পাকিস্তান ওপেনারকে সেদিকে ছুটতে দেননি তাইজুল ইসলাম। এলবিডব্লিউ করে আবিদকে সাজঘরে ফেরান তাইজুল। ২৮২ বলে ১৩৩ রান করেন আবিদ।
এবাদতের শিকার রিজওয়ান
তৃতীয় দিনের শুরুর ছন্দ ধরে রেখে লাঞ্চ বিরতির পর মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেয়ার আনন্দে ভাসে বাংলাদেশ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে রিজওয়ানকে (৫ রান) ফেরান পেসার এবাদত হোসেন।
বাংলাদেশের দুর্দান্ত প্রথম সেশন
তাইজুল ইসলামের জোড়া শিকারে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজ ফেরান বাবর আজমকে। পরে আরো একটি উইকেট তুলে নেন তাইজুল। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ৪ উইকেটে ৫৮ রান তোলে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। আবিদ আলি ১২৭ ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৫ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৩০ রান।
তাইজুলের তৃতীয় শিকার ফাওয়াদ
উইকেটের পেছনে দারুণ রিফ্লেক্সে ফাওয়াদ আলমের ক্যাচ তালুবন্দি করেন লিটন দাস। তবে আম্পায়ার আউট দেননি। নিশ্চিত ছিলেন তাইজুল ইসলাম। আত্মবিশ্বাসের সঙ্গে নেয়া রিভিউয়ে সফল বাংলাদেশ। মাত্র ৮ রানে ফাওয়াদকে ফেরান তাইজুল। ইনিংসে তাইজুলের তৃতীয় শিকার ফাওয়াদ।
বাবর আজমের স্টাম্প উপড়ালেন মিরাজ
এক বল আগেই দারুণ এক বাউন্ডারি হাঁকান বাবর আজম। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান অধিনায়কের অফ স্টাম্প উপড়ান মেহেদি হাসান মিরাজ। ১০ রানে সাজঘরে ফেরেন বাবর।
আবিদ আলির সেঞ্চুরি
৯৩ থেকে শতরানে পৌঁছাতে আবিদ আলি খেললেন ২৯ বল। পাকিস্তান ওপেনারের ধৈর্যশীল ইনিংসটির পূর্ণতা পায় সেঞ্চুরিতে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান আবিদ।
তাইজুলের জোড়া সাফল্যে দিন শুরু
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে বিবর্ণ ছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে বিনা উইকেটে ১৪৫ রানে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। রোববার তৃতীয় দিনের শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম ওভারেই তাইজুল ইসলাম সাজঘরে ফিরিয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও তিনে নামা আজহার আলিকে। অভিষেক টেস্টে ফিফটির স্বাদ পান শফিক। পঞ্চম বলে আব্দুল্লাহকে (৫২ রান) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল। পরের বলে আজহার আলিও এলবিডব্লিউয়ের শিকার। ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল। হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন বাবর আজম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,