editor
প্রকাশিত: 1:13 PM, March 29, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই আকাশ মিয়া নামে এক বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে আধুরিয়া মাহনা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, খবর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় আকাশ নামে এক বাসচালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। লাশ কাচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-৭)
3 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫
6 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়
6 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
1 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
8 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,
5 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০
4 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
2 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।