editor
প্রকাশিত: 4:37 PM, January 27, 2024
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সকাল ১০টা থেকে বিকাল ৩টায় পর্যন্ত এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি জহুরা খাতুনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার পরিচালনায় ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সিলেট জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা রুমু। শুভেচ্ছা বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
২য় অধিবেশনে বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি কেন্দ্রীয় সহ-সভাপতি ফৌজি আরা শাম্মী, তৃণমূল মহিলা সমবায় সমিতির সভাপতি বিলকিছ নূর, কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মৌ দেব, বিউটি ফিকেশন এসোসিয়েশনের টিম লিডার মিতু রায়, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি হবিগঞ্জ শাখার যুগ্ম সাধারন সম্পাদিকা শিরিন আক্তার, সিলেট জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সহ-সভাপতি ফাতেমা সুলতানা, এবি ব্যাংকের ভিপি ও আঞ্চলিক প্রধান মো: অলিউর রহমান, এসপিও সুবীর চৌধুরী প্রমুখ। এবি ব্যাংকের পক্ষ থেকে নারী উদ্যোক্তা সোসাইটির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট