editor

প্রকাশিত: 7:15 PM, May 20, 2026

দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় নবনির্বাচিত ‘ঝুনু-দুদু পরিষদ’-এর ব্যবসায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে নগরীর দরগা গেইটস্থ হলি গেইট হোটেলের হলরুমে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত এই প্যানেলের সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দরগাহ বাজারের সাধারণ ব্যবসায়ীরা ব্যালটের মাধ্যমে যে ‘ঝুনু-দুদু পরিষদ’-এর ওপর আস্থা রেখেছেন, নবনির্বাচিত কমিটি তাদের সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। দরগাহ বাজার এলাকার সামগ্রিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের আধুনিকায়ন এবং সাধারণ ব্যবসায়ীদের যেকোনো সমস্যা ও অধিকার আদায়ে এই নতুন কমিটি অত্যন্ত গতিশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং ব্যবসায়ীদের যে কোন ন্যায্য অধিকার আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। একই সাথে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন ব্যবসায়িক সাফল্য কামনা করেন এবং ব্যবসায়ী স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ আহমদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক আলেক মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শামীম চৌধুরী, কার্যকরি পরিষদের সদস্য বিজিত দাশ, আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো: ঝুনু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ-সভাপতি সাকের আহমদ চৌধুরী, মো: শহীদুল হক, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক এস. এম মোর্শেদ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো: মাহবুব, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো: আশরাফুল হক, আইন বিষয়ক সম্পাদক মো: সাজিদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক মো: কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলাম, সদস্য মো: কোহিনুর, জুনাইদ আহমদ ঝুনু, হাফিজ মো: আনোয়ার হোসেন প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ