editor
প্রকাশিত: 9:23 PM, April 1, 2024
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে দরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১ এপ্রিল সোমবার দুপুরে নগরীর কাজিটুলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিল মোঃ রাসেদ আহমদ।
লায়ন নাজনীন হোসেনের সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহী ঈদগাহ’র মোতাওয়াল্লী শফিক বখত। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন আছমা কামরান, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন হেলেন আহমেদ প্রথম।
উল্লেখ, অসুস্থ জনিত কারণে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে কাউন্সিল রাসেদ আহমদ বলেন, মানবতার কল্যাণ সাধন করাই হউক প্রতিটি মানুষের মূল লক্ষ ও উদ্দেশ্য। সেই লক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যা সহ দেশের যে কোন দুর্যোগে দরিদ্র বঞ্চিত মানুষের জন্য সহায়তা নিয়ে পাশে দাড়ায় লায়ন্স ক্লাব। তারই ধারাবাহিকতায় রমজান ও ঈদ উপলক্ষে দরিদ্রের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা প্রশংসনীয় উদ্যোগ। তিনি এই ক্লাবের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট