editor
প্রকাশিত: 2:52 PM, October 28, 2023
রোটারি ক্লাব অফ সিলেট প্যারাডাইস এর উদ্যোগে অসহায় পরিবারকে আত্মনির্ভরশীল করার জন্য ব্যাটারি চালিত ইজিবাইক, দরিদ্র অসহায় মহিলাকে সেলাই মেশিন, এছাড়া সিলেট শহরের অদূরে পরগনা বাজারে অবস্থিত মহিলা মাদ্রাসায় ডিপ টিউবওয়েল ও প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে ভোকেশনাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সিলেট নগরীর আলমপুর সিলেট কারিগরি ইন্সটিটিউট এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ সিলেট প্যারডাইস এর প্রসিডেন্ট সুলতান মোহাম্মদ রাজুর সভাপতিত্বে আয়োজিত গভর্নর ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান গৃহীতাদের হাতে এগুলো তুলে দেন এবং রোটারি ক্লাব সিলেট প্যারাডাইসের সকল সদস্যকে মানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিস্ট্রিক্ট গভর্নর। সমাজের বিত্তশালী ও চিত্তবান মানুষদের সমাজ গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, কারিগরি ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শেখ মোঃ নাহিদ নিয়াজ, সিলেটের এরিয়া অ্যাডভাইজার হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর শামসুল হক দীপু, রোটারি ক্লাব সিলেট প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট ৩২৮২ এর জোনাল কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, ডেপুটি গভর্নর আব্দুন নুর রুহেল, অ্যাসিস্ট্যান্ট গভর্নর জামাল উদ্দিন, জোনাল এডিশনাল ডাইরেক্টর বদরুল আলম চৌধুরী, ডেপুটি গভর্নর আতিক রেজা চৌধুরী, এসিস্টেন্ট গভর্নর ফারেস আহমদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট মওদুদ আহমেদ ক্লাব প্রেসিডেন্ট সুলতান মাহমুদ রাজু, ক্লাব সেক্রেটারি আনোয়ার কবির, ক্লাব ভাইস প্রেসিডেন্ট আরিফ আহমদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট কামরান কবির, বদরুল আলম তালুকদার, তৈমুল হক, অলিউর রহমান খান, রাজেশ দত্ত প্রমূখ। তাছাড়া ডিস্ট্রিক্ট লার্নিং ফেসিলেটর্স টিমের অন্যতম সদস্য পিপি জালাল উদ্দিন বাবলু এবং পিপি শফিকুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট