editor
প্রকাশিত: 6:56 PM, January 16, 2021
ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ওমর ফারুক খাঁন বিজয়ী হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা রির্টানিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে ওমর ফারুক খাঁন ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ জয়ের মাধ্যমে পৌরসভায় মেয়র পদে পর পর তিন বার জিতে হ্যাটিট্রিক করলেন ওমর ফারুক খাঁন। জেলা রির্টানিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানান, নৌকা প্রতীকের ওমর ফারুক খাঁন ৮ হাজার ২৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের কাজী সাইফুর রহমান স্বপন ৯৩৯ ভোট পেয়েছেন। এছাড়া লাঙ্গল প্রতীকের বিনোদ বিহারী ভৌমিক ১১৯ ভোট ও মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারেক আজিজ খাঁন ৬১ ভোট পেয়েছেন।
দাগনভূঞা পৌরসভায় ২৪ হাজার ৭৬৫ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৩৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ১৩টি ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, দাগনভূঞা পৌরসভা সকাল থেকে বিকেল পর্যন্ত ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,