editor
প্রকাশিত: 6:52 PM, September 29, 2020
ডেস্ক রিপোর্ট ::
কি হলো সানরাইজার্স হায়দরাবাদের? দলটির ব্যাটসম্যানরা রানই করতে পারছে না। আগের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করেছিল তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আজও দলটির ব্যাটসম্যানরা বড় স্কোর গড়তে সক্ষম হলেন না।
উইকেট ধরে রেখেও স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসের সামনে মাত্র ১৬৩ রানের লক্ষ্য বেধে দিতে পেরেছেন। তবুও তিন বিদেশি জনি বেয়ারেস্ট, ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়াসনের ব্যাটে ছড়েই এই রান এলো হায়দরাবাদের স্কোরবোর্ডে।
আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ওয়ার্নার আর বেয়ারেস্ট মিলে দারুণ সূচনা করেছিলেন। যদিও তাদের রান তোলার গতি ঠিক টি-টোয়েন্টিসূলভ ছিল না। ৯.৩ ওভারের ওপেনিং জুটিতে উঠেছে কেবল ৭৭ রান। এ সময় ৩৩ বলে ৪৫ রান করা ওয়ার্নার আউট হন অমিত মিশ্রর বলে।
জনি বেয়ারেস্ট ৪৮ বলে খেলেন ৫২ রানের ইনিংস। ১১০.৪১ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।
কেন উইলিয়াসন ২৬ বলে খেলেন ৪১ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির মার মারেন তিনি। ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন আইপিএলে অভিষেক হওয়া আবদুল সামাদ।
দিল্লি ক্যাপিটালসের বোলার কাগিসো রাবাদা ৪ ওভার বল করে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। অমিত মিশ্রও নেন ২ উইকেট। তবে তিনি দেন ৩৫ রান। দেখার বিষয়, এই সহজ লক্ষ্য পার হতে পারে কি না দিল্লি ক্যাপিটালস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,