editor
প্রকাশিত: 11:25 AM, October 11, 2026
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক কর্মকাণ্ড, ব্লাকমেইল, মিথ্যা মামলা-বাণিজ্য, চুরি-ডাকাতি এবং সর্বশেষে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংসভাবে হত্যার চেষ্টার পর ফুঁসে উঠেছে পুরো এলাকাবাসী। সম্প্রতি আয়োজিত মানববন্ধনে গ্রামবাসীর একটাই দাবিÑএই অপরাধ নেটওয়ার্কের চিরতরে মূলোৎপাটন।
অনুসন্ধানে জানা যায়, ২০০৪ সাল থেকে মরহুম আব্দুল মালিকের বসতঘরে রাতভর উচ্চস্বরে গান-বাজনা, মদ-গাঁজার আসর ও অনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই অপরাধ সংস্কৃতির গোড়াপত্তন ঘটে। তৎকালীন সময়ে বহিরাগত অপরাধীদের অবাধ যাতায়াতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী সর্বসম্মত পঞ্চায়েত ডেকে মালিকের পরিবারকে ‘একঘরে’ (সামাজিক বয়কট) ঘোষণা করে। দীর্ঘদিন তাদের সঙ্গে কেউ সামাজিক সম্পর্ক রাখেনি, এমনকি তাদের পরিবারের শিশুরা মসজিদে মক্তবেও যেতে পারত না। মৃত্যুর পূর্বে মালিক পঞ্চায়েতের কাছে ক্ষমা চেয়ে সদস্যপদ ফিরে পেলেও বন্ধ হয়নি তাদের অপকর্ম।
মালিকের মৃত্যুর পর তার উত্তরসূরিরা এই ধারা অব্যাহত রাখে। তার বড় মেয়ে শিল্পী ও লিপি বেগমের নেতৃত্বে গড়ে উঠেছে এক নারী কেলেঙ্কারি ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট। এই চক্রটি এলাকায় বেপর্দা পরিবেশ বজায় রাখে এবং প্রতিবাদ করলে নারীদের দিয়ে মিথ্যা ‘নারী নির্যাতন’ ও শ্লীলতাহানির মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায় করে। অসচ্ছল মানুষদের ফাঁসিয়ে পরে মোটা অঙ্কের টাকায় আপস করা ছিল তাদের লাভজনক ব্যবসা।
আব্দুল বারি ও সোনাফর আলীর সন্তানদের হাত ধরে এলাকায় গড়ে ওঠে সংঘবদ্ধ কিশোর গ্যাং ও চুরির সিন্ডিকেট। জাকির ও তার ভাই এমরান বিভিন্ন স্থান থেকে মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি করতে শুরু করে। কান্দিগাঁও গ্রামের নাজমুল ও আক্তার হোসেনের দোকান বা ঘর থেকে একাধিক মোবাইল চুরির ঘটনায় স্থানীয় শালিসে সুরাহা না মেলায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। সোনাফর আলীর ছেলে জুয়েল এই কিশোর গ্যাংয়ের মূল মাস্টারমাইন্ড ও মাদকের আসরের প্রধান মদদদাতা। ২০১৮ সালের জুনে জুয়েলদের মারামারিতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। এদিকে জাকিরের চুরি করা মালামাল পানির দামে কিনে নিতেন শিল্পী বেগম, যা বিক্রি করে আসামিদের জামিন ও আইনি খরচ চালানো হতো।
স্থানীয় কিছু নামধারী প্রভাবশালী ও মুরুব্বির প্রশ্রয়ে এই অপরাধীরা বারবার পার পেয়ে যায়। গত ২ অক্টোবর ডেকোরেটর ব্যবসায়ী বাবার দোকান থেকে ফেরার পথে জাকির-কামরান চক্র ১৪ বছরের কিশোর বাপ্পির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এই নৃশংস ঘটনার প্রতিবাদে গত ৯ অক্টোবর কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষুব্ধ জনতা আসামিদের বাড়ি ঘেরাও করলে স্বজনরা অপরাধীদের এলাকাছাড়া করার অঙ্গীকার করে। ইতোমধ্যে পুলিশ এক আসামিকে (আনোয়ার) গ্রেপ্তার করেছে। তবে এলাকাবাসী শুধু দু-একজন খুচরা অপরাধী নয়, বরং লিপি-শিল্পীর সিন্ডিকেট, কিশোর গ্যাং এবং নেপথ্যের সব মদদদাতাকে আইনের আওতায় এনে ভাগারপাড়কে চিরতরে অপরাধমুক্ত করার দাবি জানিয়েছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে