editor
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
অনলাইন ডেস্ক
তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া দুই নবজাতক সন্তানের লাশ নিয়ে ন্যায়বিচার পেতে হাইকোর্টের নজরে এনেছেন একজন পিতা। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ি নজরে আনলে আদালত রুল জারি করেন। রুলে তিনটি হাসপাতালের তিন পরিচালকের কাছে কেন দুই শিশুকে ভর্তি করা হয়নি তা জানতে চাওয়া হয়েছে। হাসপাতালগুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও মুগদা ইসলামিয়া হাসপাতাল। ভুক্তভোগী সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম জানান, সদ্য জন্ম নেয়া অসুস্থ জমজ সন্তানকে চিকিৎসার জন্য তিনটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু কোন হাসপাতাল চিকিৎসা দেয়নি। দুপুরে দুই জমজ মারা যায়। পরে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে যান তিনি। এরপর হাইকোর্ট বিষয়টি নজরে নেন।
ডেপুটি অ্যাটর্নী জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক রুল জারির বিষয় নিশ্চিত করে বলেন, তিনটি হাসপাতালের পরিচালকের ব্যাখ্যা চাওয়া হয়েছে রুলে।
5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
4 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
3 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 6 বুধবার (২৪
5 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের