editor
প্রকাশিত: 8:29 PM, September 18, 2024
দুই নাকি তিন পেসার, চেন্নাইতে কেমন হবে বাংলাদেশের একাদশ?
অনলাইন ডেস্ক:: একজন বোলার তথা পেসার কমলেও টিম কম্বিনেশন কিন্তু বদল হয়নি। ঠিকই ছিল। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৩ পেসার, ২ স্পিনার, ২ জন অলরাউন্ডার আর ৭ প্রতিষ্ঠিত ব্যাটার নিয়েই খেলেছে বাংলাদেশ। সে টিম কম্বিনেশন সফলও হয়েছে।
টিম এফোর্ট আর টিম পারফরম্যান্সের অনুপম প্রদর্শনী ঘটিয়ে পাকিস্তানকে তাদেরই মাটিতে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল দল, গড়েছে ইতিহাস।
রাওয়ালপিন্ডির পিচে টিম বাংলাদেশের একাদশ বাছাই ছিল শতভাগ কার্যকর। কতজন ব্যাটার হলে এই পিচে সফল হওয়া যাবে, কতজন পেসার ও স্পিনার থাকলে প্রতিপক্ষ দলকে দুইবার অলআউট করা সম্ভব হবে, সে দূরদর্শী চিন্তাভাবনাগুলো বেশ গোছানো ছিল।
রাওয়ালপিন্ডির পিচ যা চেয়েছে, সেই পিচে যেমন কম্বিনেশন ছিল সবচেয়ে কার্যকর; ঠিক সেই কম্বিনেশনটাই ছিল বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজকে ধরে ৮ ব্যাটার, ৩ পেসার ও ২ স্পিনার দিয়ে সাজানো হয়েছিল একাদশ। আর তা পুরোই ক্লিক করে।
এখন প্রশ্ন হলো, চেন্নাইতে ভারতের বিপক্ষেও কি ওই কম্বিনেশনই বহাল থাকবে বাংলাদেশের? নাকি একাদশে পরিবর্তন আনা হবে?
কোনো একটি দল সফল হলেই ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে সেই একই দল খেলানো যায় না। কেননা টিম কম্বিনেশন নির্ভর করে উইকেটের চরিত্র, ইতিহাস আর প্রতিপক্ষ দলের ওপর।
সবার জানা, চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে উইকেট বরাবরই স্পিন সহায়ক। এ পিচে ভারতীয় স্পিনারদের প্রাধান্য ও কর্তৃত্ব বহুদিনের। এখন যিনি ভারতীয় স্পিন ডিপার্টমেন্টের অন্যতম স্তম্ভ, সেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের এই স্টেডিয়ামে ৪ টেস্টে উইকেট ৩০টি।
অতীতে ভারতীয় স্পিনার অনিল কুম্বলে, হরভজন সিং ও এরাপল্লী প্রসন্ন এবং বেদির বলেও এ মাঠে ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটারদের নাকানি-চুবানি খাওয়ার রেকর্ড বেশি। সেই উইকেটে পেসার বেশি নিয়ে খেলে আদৌ কতটা কার্যকর হওয়া যাবে, তা নিয়ে সংশয় আছে।
কাজেই পাকিস্তানে তিন পেসার নিয়ে খেলে সাফল্যের দেখা মিললেও হয়তো চেন্নাইয়ের চিদাম্বরেমে বাংলাদেশ এক পেসার কমিয়ে আনবে। দুই পেসার আর তিন স্পিনার দিয়ে দল সাজাতে পারে টাইগাররা।
চেন্নাইতে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে। সেক্ষেত্রে তাইজুল ও নাইম হাসানের কোনো একজনের অন্তর্ভুক্তি ঘটার সম্ভাবনা আছে।
খালি চোখে মনে হচ্ছে, বাঁহাতি স্পিনার তাইজুলের সম্ভাবনা বেশি। কিন্তু অফস্পিনার মিরাজের সঙ্গে আরেক অফস্পিনার নাইম হাসানকেও খেলানো হতে পারে।
আবার তিন পেসার রেখে সমান তিন স্পিনার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর নাহিদ রানার কম্বিনেশন রেখে সাথে হয়তো সাকিব ও মিরাজের সঙ্গে তাইজুল বা নাইম হাসানকে নেওয়া হতে পারে।
সমান তিনজন করে পেসার ও স্পিনার খেলাতে হলে একজন ব্যাটার কমাতে হবে। সেক্ষেত্রে ওপরের দিকে মানে ওপেনিং জুটি থেকে জাকির হাসানকে ছেঁটে ফেলে সাদমানের সাথে অধিনায়ক শান্তকে দিয়ে ওপেন করাতে হবে।
আর ব্যাটার কমে গেলে তাইজুলের চেয়ে নাইম হাসানকে খেলানো হবে যুক্তিযুক্ত। কারণ নাইম ব্যাট করতে পারেন। একজন প্রতিষ্ঠিত ব্যাটারের বিকল্প হতে না পারলেও নাইমকে দিয়ে ঠেকার কাজ চালাতে পারবেন অধিনায়ক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,