editor
প্রকাশিত: 4:30 PM, December 10, 2020
অনলাইন ডেস্ক ::
ম্যানইউ হেরে যাওয়ায় পিএসজি ছিল নির্ভার। ঘরের মাঠে দুরন্ত রূপেই দেখা দিল ফরাসি ক্লাবটি। দলের তারকা ফুটবলার নেইমার পেলেন দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক। জোড়া গোল করলেন এমবাপে।
বুধবার রাতে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ৫-১ গোলে হারিয়ে এইচ গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে নাম লেখালো পিএসজি।
আগের দিন ম্যাচ চলাকালীন বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে বাসাকসেহিরের খেলোয়াড়রা মাঠ ছাড়লে সেদিন খেলা স্থগিত রাখে উয়েফা। সেদিন খেলা হয়েছিল ১৪ মিনিট। বুধবার রাতে সেখান থেকেই শুরু হয় ম্যাচ। হাঁটু গেড়ে বসে এক হাত উপরে তুলে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানান রেফারি ও দুই দলের খেলোয়াড়রা।
২১ মিনিটে নেইমারের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় পিএসজি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমারই। পরের মিনিটে হ্যাটট্রিক হতে পারতো নেইমারের। ডি-বক্সে তিনি বল পাওয়ার সময় সামনে ছিলেন কেবল গোলরক্ষক। তাকে এড়াতে পারেননি, ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের গায়ে লেগে পড়ে যান নেইমার।
ফাঁকায় দাঁড়িয়ে থাকা মিচেল বাকার করেন গোল। ভিএআরে দেখে গোল দেননি রেফারি। নেইমার বল পাওয়ার সময় অফসাইডে ছিলেন বাকার। কিন্তু নেইমারকে গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। ৪২ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন গোল খরায় থাকা এমবাপে। চলতি বছর এবং চলতি আসরে ইউরোপ সেরার মঞ্চে এটাই তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার তৃতীয় হ্যাটট্রিক।
৫৭ মিনিটে একটি গোল শোধ করে বাসাকসেহির। গোলটি করেন তোপেল। ৬২ মিনিটে ব্যবধান ৫-১ করেন পিএসজির এমবাপে। ৭২ মিনিটে নেইমারের মতো হ্যাটট্রিক পেতে পারতেন এমবাপেও। কিন্তু তার নেয়া শট প্রতিহত করেন বাসাকসেহির গোলরক্ষক। শেষ অবধি ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এইচ গ্রুপে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পিএসজি। সমান ১২ পয়েন্ট নিয়ে রানার্স আপ লাইপজিগ, গোল ব্যবধানে পিছিয়ে থাকায়। ৯ পয়েন্ট পাওয়া ম্যানইউ বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,