editor

প্রকাশিত: 8:06 AM, October 20, 2020

দুই মাহমুদ-এ রক্ষা মাহমুদউল্লাহ একাদশের

দুই মাহমুদ-এ রক্ষা মাহমুদউল্লাহ একাদশের

3

২২২ রানের লক্ষ্যে খেলতে নামা মাহমুদউল্লাহ একাদশ ৮ রানের মধ্যে হারিয়েছে তাদের দুই ওপেনার লিটন দাস (৫) ও মোহাম্মদ নাঈমকে (৩)। দ্রুতই দুই ওপেনার হারানোর ধাক্কাটা সামলেছেন ইমরুল কায়েস আর মাহমুদুল হাসানের তৃতীয় উইকেট জুটি।

1

গত যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করা মাহমুদুল ‘সিনিয়র’ ক্রিকেটেও নিজের সামর্থ্য প্রমাণে এগিয়েছেন ভালোভাবেই। সিনিয়র সঙ্গী ইমরুল যখন স্ট্রোক খেলছিলেন, মাহমুদুল এগিয়েছেন বেশ ধীরে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৮৪ রান। খালেদ আহমেদের লাফিয়ে ওঠা বলটা ঠিকঠাক খেলতে না পেরে ইমরুল মেহেদীর ক্যাচ হয়ে ফেরেন ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থেকে।

2

মাহমুদুল অবশ্য ফিফটি পূরণ করেছেন (৮৬ বলে)। মাহমুদউল্লাহর সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেছেন ৫৬ রান। তাইজুল ইসলামকে কাট করতে গিয়ে পয়েন্টে মেহেদী হাসানের ক্যাচ হওয়ার আগে তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান করেছেন ৬ চারে ৫৮ রান। ইনিংসের বেশির ভাগ সময় স্ট্রাইকরেট তাঁর ৫০-এর আশপাশেই থেকেছে। শুরুর ধাক্কা, রান তাড়া করার চাপ নিতে গিয়ে মাহমুদুলের ব্যাটে স্ট্রোক প্লের ঝলকানি ছিল না খুব একটা। তবে পরিস্থিতি বিবেচনায় দায়িত্বশীল ব্যাটিং তাঁকে এনে দিয়েছে ম্যাচের সেরা ব্যাটসম্যানের পুরস্কার।

8

মাহমুদউল্লাহর হাতে অবশ্য কোনো পুরস্কার ওঠেনি। তবে অধিনায়ক হিসেবে ম্যাচের সবচেয়ে বড় পুরস্কার জয় তো পেয়েছেন। এই জয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ৬৭ রানের অসাধারণ এক ইনিংস। মাহমুদুল দারুণ ব্যাটিং করার পরও মাহমুদউল্লাহ একাদশের কাছে ম্যাচটা কঠিন হয়ে যেত, যদি না মাহমুদউল্লাহ নুরুলের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি না গড়তেন।

‘ক্যাপ্টেনস নক’ খেলা মাহমুদউল্লাহ ম্যাচটা শেষ করার লক্ষ্যেই এগোচ্ছিলেন। কিন্তু সাইফউদ্দিনকে পুল করতে গিয়ে ফিনিশিং করা হয়নি তাঁর। ডিপ মিড উইকেটে মোসাদ্দেক হোসেনের ক্যাচ হয়ে ফিরেছেন ৬৭ রানে। মাহমুদউল্লাহ শেষ করে না আসতে পারলেও নুরুল হাসান ২৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফিরেছেন।

ম্যাচসেরা পুরস্কারটা পেয়েছেন দুর্দান্ত বোলিং করা মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেনের। ১০ ওভারে ৩ মেডেনে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেটে। শুধু এ ম্যাচেই কেন, ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজে এখনো পর্যন্ত সেরা বোলারও তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৮ (তামিম ৯, তানজিদ ১, এনামুল ১, ইয়াসির ৬২, মিঠুন ২, মাহিদুল ৫৭, মোসাদ্দেক ৪০, সাইফউদ্দিন ৩৮, মেহেদী ১*, তাইজুল ০* ; রুবেল ৪/৩৪, আবু হায়দার ১/৪০, ইবাদত ২/৬০)।

1

মাহমুদউল্লাহ একাদশ: ৪৯.১ ওভারে ২২২/৬ (নাঈম ৩, লিটন ৫, মাহমুদুল ৫৮, ইমরুল ৪৯, মাহমুদউল্লাহ ৬৭, নুরুল ২৬*, সাব্বির ৩, মেহেদী ০* ; সাইফউদ্দিন ৩/৪৯, মোস্তাফিজ ১/৫৩, খালেদ ১/৩৯, তাইজুল ১/৪০)।

ফল : মাহমুদউল্লাহ একাদশ জয়ী ৪ উইকেটে।

ম্যাচসেরা: রুবেল হোসেন।

 

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

8 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
4